শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • নতুন রাজনৈতিক যুগে বাংলাদেশ ‘সংসদ শুরু আগেই সংসদ সদস্যদের বড় দলের সাথে সংখ্যা গরিষ্ঠ বিজয়ী দলের সম্ভাব্য প্রধানমন্ত্রীর হোম ভিজিটিং।

নতুন রাজনৈতিক যুগে বাংলাদেশ ‘সংসদ শুরু আগেই সংসদ সদস্যদের বড় দলের সাথে সংখ্যা গরিষ্ঠ বিজয়ী দলের সম্ভাব্য প্রধানমন্ত্রীর হোম ভিজিটিং।

image_print
image_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারময়ান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলাম ও জামাতের আমীর ডাঃ সফিকুর রাহমানের  মধ্যে বৈঠক হয়েছে। এতে উভয়ে দেশের যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করাতেই জোর দিয়েছেন। সৌজন্য স্বাক্ষাৎ শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌছান তারেক রহমান। পরে বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে বাসা থেকে বের হন তিনি।

নতুন রাজনৈতিক যুগে বাংলাদেশ ‘সংসদ শুরু আগেই সংসদ সদস্যদের বড় দলের সাথে সংখ্যা গরিষ্ঠ বিজয়ী দলের সম্ভাব্য প্রধানমন্ত্রীর হোম ভিজিটিং। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন,  জনাব তারেক রহমান ও জনাব নাহিদ ইসলাম আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিজেদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও আমরা কীভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলেছি। কীভাবে সংস্কার ও বিচারের কাজ এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আমরা কথা বলেছি। নির্বাচন–পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেও মত আখতারের।

‘বিএনপির পক্ষ থেকেও যে নেতারা এসেছিলেন, তারাও সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানে জোরা আরোপ করেছেন। আজকের বৈঠক ও সৌজন্য সাক্ষাৎতের মাধ্যমে আমরা আশাবাদী যে, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটের সমাধানের দিকে অগ্রসর হতে পারবো।’

আখতার বলেন, নির্বাচনে কয়েকটি আসনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন থাকলেও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা ও তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, তারেক রহমান ও নাহিদ ইসলাম অর্থাৎ বিএনপি ও এনসিপির এই নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে সব রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে সিদ্ধান্ত নেবো। এ ধরনের একটা পরিবেশ বাংলাদেশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।

কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ‘পলিসি ডায়ালগের’ (নীতি–সংলাপ) মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়েও তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বলে জানান এনসিপির সদস্যসচিব। তিনি বলেন, নির্বাচন–পরবর্তী যেসব সহিংসতা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেসব নিয়েও আমরা তারেক রহমানকে জানিয়েছি। তাদের দলের পক্ষ থেকে সে বিষয়গুলোতে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম।

আখতার আরও জানান, জুলাই গণ–অভ্যুত্থান, অভ্যুত্থানে জীবন দেওয়া ও অঙ্গহানি হওয়া বীর শহীদ ও গাজীদের পরিবারের যথোপযুক্ত পুনর্বাসন নিয়েও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান সহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন৷

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5