শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর

সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর

image_print
image_print

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন- এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চরমোনাই পীরের বাসায় পৌঁছান তারেক রহমান। এরপর রাত প্রায় ৮টার দিকে সেখান থেকে বের হন। পরে সাংবাদিকদের এ কথা বলেন চরমোনাই পীর।

দীর্ঘ ৪৫ মিনিটের বৈঠক শেষ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসেছেন, তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা তাকে কিছু মৌলিক কথা বলেছি। আমরা যেন সবাই এক হয়ে দেশটাকে গড়তে পারি। এই কথাগুলো গুরুত্বসহকারে আলোচনা করেছি।

তিনি বলেন, তারেক রহমানের আলোচনার মধ্য এতটুকু আশ্বাস পেয়েছি এবং তিনি কমিটমেন্ট করেছেন- দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের সবাইকে নিয়ে আলোচনা করবেন। এজন্য আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা সবাই রাজনৈতিক হিংসা একে অপরের প্রতি না রেখে এক হয়ে সবার পরামর্শ-ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি এমনটায় বলেছি। এটাই আমাদের মুখ্য আলোচনার বিষয় ছিল।

সংসদের উচ্চকক্ষের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে মুফতি রেজাউল করিম বলেন, উচ্চকক্ষ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, আমরা বলেছি জুলাই সনদে উচ্চকক্ষের কথা বলা হয়েছে- সেটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা যেন কোনোভাবে ব্যাহত না হয়, তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে। জুলাই সনদের বিষয়ে বলা হয়েছে- এটা আমাদের দেশের কল্যাণের জন্য করা হয়েছে। এটাও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তখন উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- জুলাই সনদের অনেক জায়গায় আমাদের নোট অব ডিসেন্ট রয়েছে; এটা আমরা পার্লামেন্টে দেবো, পার্লামেন্টে যদি পাস হয় তাহলে সেটা বাস্তবায়ন করবো। তখন আমরা একটি কথা বলেছি যে পার্লামেন্টে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আপনারা চাইলেই আন্তরিকতা থাকলে সেটা পাস করতে পারবেন।

আগামীকাল শপথ অনুষ্ঠানে যাবেন কি না- এমন প্রশ্নের তিনি বলেন,  হ্যাঁ আমরা আগামীকাল শপথ অনুষ্ঠানে যাবো, দাওয়াত পেয়েছি।

##

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5