শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

পুনরায় সংসদ নির্বাচনের দাবীতে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

image_print
image_print

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে তালা উপজেলার একাধিক ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছে তালা উপজেলা বিএনপি। জেলা ও উপজেলা প্রশাসন, নির্বাচন অফিসার, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এই কারচুপির সাথে জড়িত ছিলেন। তাঁদের ভোট কারচুপির কারনে বিএনপির দলীয় এবং জনপ্রিয় প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব পরাজিত হয়েছে। একারনে এই আসনে পুনরায় সংসদ নির্বাচনের দাবী করে তালা উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে তালা ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপির ব্যানারে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তালা উপজেলার একবাধিক কেন্দ্রে ভোট কারচুপি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যেয়ে ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাহির থেকে সিল মেরে ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যার তথ্য ও প্রমান আমাদের কাছে রয়েছে। এছাড়া পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট না নেয়া, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা ভাবে সুক্ষ্ম কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
মৃনাল কান্তি রায় বলেন, অতীতে কোনও নির্বাচনে ৮০ শতাংশ ভোট প্রদানের নজীর নেই। এক্ষেত্রে ভোট গ্রহন কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজসে ৭৫-৮০ শতাংশ ভোট প্রদান করে এখানে বিএনপির সবচেয় জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করা হয়েছে। একারনে, সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোট গ্রহনের জন্য সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তালা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফ-উল-ইসলাম, মেহেদী সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক এক.কে ফারুকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে তালা উপজেলায় বিএনপি সর্বচ্চো এবং কলারোয় উপজেলায় জামায়াতে ইসলামী সর্বচ্চো ভোট পায়। কলারোয়া উপজেলায় ভোটে বড় ব্যবধানে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5