শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা

image_print
image_print

অফিসে দেরিতে আসা, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অথবা যথাযথ অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে আইন মন্ত্রণালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ উল্লেখ করে বিনা অনুমতিতে অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি এবং অকাল প্রস্থানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিটি কার্যদিবসে সকাল ৯টার মধ্যে আবশ্যিকভাবে নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত দাফতরিক কর্মঘণ্টা শেষ হওয়ার আগে কোনো অবস্থাতেই কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

এর মধ্যে কোনো দাফতরিক বা বিশেষ জরুরি প্রয়োজনে যদি কাউকে অফিস ত্যাগ করতে হয়, তবে তাকে অবশ্যই সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান— যুগ্ম সচিব বা সলিসিটরের কাছ থেকে অনুমতি নিতে হবে।

এছাড়া, প্রস্থানকালে ‘অফিস ত্যাগ রেজিস্টারে’ সেটি নথিভুক্ত করা এবং ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী ডিজিটাল হাজিরা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এই নিয়মাবলির যেকোনো ধরনের ব্যত্যয় বা লঙ্ঘন ঘটলে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজে সর্বশেষ

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

Showing Slide 1 of 5