শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

১২ পদে বিএনপি ও ৩ পদে স্বতন্ত্র, জামায়াত শূন্য

image_print
image_print

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) এই নির্বাচন হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।

নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন-১ পেয়েছেন ১২৭ ভোট। সহ-সভাপতি দুটি পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ। অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদক তিনটি পদের সব কটিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন, সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন নুসরাত-ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩, সুলতান মাহমুদ রাজা, নজমুল হুদা ও আলতাফ হোসেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সদস্য পদে জয় পেয়েছেন আনোয়ার হোসেন-৪ (রানা)।

২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন ১২ জন।

জামায়াত সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কেউ জিততে পারেননি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই জয় পেয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কোনো প্যানেল এবার ছিল না।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5