শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা

image_print
image_print

শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট পর্ষদ সভার প্রতিবেদন দাখিল করার জন্য সকল তফসিলি ব্যাংককে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের ব্যাংকিং খাতের সার্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের অংশ হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা এর আগে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর জারি করা এসপিসিডি সার্কুলার নং-০৩-এ অবহিত করা হয়েছিল।

এই কাঠামোর আওতায় আন্তর্জাতিক নিয়ন্ত্রক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক তার তদারকি-সংক্রান্ত বিভিন্ন বিভাগ পুনর্গঠন করছে। এসব পদক্ষেপের লক্ষ্য হলো ব্যাংকিং কার্যক্রমের নজরদারি আরও সমন্বিত করা এবং পুরো খাতে আর্থিক তথ্য প্রকাশের স্বচ্ছতা বৃদ্ধি করা।

নিয়ন্ত্রণ পদ্ধতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের হিসেবে লভ্যাংশ প্রতিবেদনের চ্যানেল পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের নির্দেশিকায় এই প্রতিবেদন ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’-এ জমা দেওয়ার কথা থাকলেও, নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে এখন থেকে দুটি নতুন নির্ধারিত বিভাগে ‘ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)’ এবং ‘সুপারভাইজারি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএমএডি)’-এ প্রতিবেদন জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিটি প্রতিবেদন নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রস্তুত করতে হবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) স্বাক্ষর থাকতে হবে। শেয়ার সংক্রান্ত যেকোনো লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

এসপিসিডি সার্কুলার নং-০৫-এ বলা হয়েছে, নতুন এই বিধিমালা জারির আগে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা, সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা, ব্যাংকগুলোর শক্তিশালী আর্থিক সক্ষমতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিক মুনাফা বজায় রাখা।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার স্থান পরিবর্তিত হলেও ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নং-০১-এ থাকা অন্যান্য নির্দেশনাগুলো আগের মতোই বহাল থাকবে।

সূত্র : বাসস

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5