শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • শিক্ষা
  • ঘুষের টাকা কম আনায় শিক্ষককে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগ

ঘুষের টাকা কম আনায় শিক্ষককে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগ

image_print
image_print

কুড়িগ্রামের রৌমারীর কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করতে ১৫ লাখ টাকা বিনিময়ের চুক্তি করেছিলেন রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক রোকসানা বেগম। চুক্তি অনুযায়ী পুরো টাকা না আনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক মাইদুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মাইদুল ইসলাম। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে রংপুরের কাচারীবাজার এলাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে ঘুষের টাকাসহ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুদক তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে।

ভুক্তভোগী মাইদুল ইসলাম জানান, তার বাবা আবদুর সবুর খানের দান করা এক একর জমিতে কাজাইকাটা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সামান্য ভুলের জন্য এমপিওভুক্ত হতে পারছিলেন না কয়েকজন শিক্ষক-কর্মচারী। এজন্য ওই প্রতিষ্ঠানের জমিদাতা হিসেবে বিদ্যালয়ের সাত শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার জন্য তিনি দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করছিলেন। তার দাবি, উপপরিচালক রোকসানা বেগমের সঙ্গে গত ডিসেম্বরে তার কার্যালয়ে আলাপ হয়। এ সময় প্রত্যেক শিক্ষকের জন্য ছয় লাখ এবং কর্মচারীর জন্য তিন লাখ টাকা করে চান তিনি। পরে একজন শিক্ষক ও তিন কর্মচারীর জন্য মোট ১৫ লাখ টাকায় সমঝোতা হয়।

মাইদুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি সকালে একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে উপপরিচালকের কার্যালয়ে যান তিনি। দুপুরে ফাঁকা সময়ে রোকসানা বেগম তাকে অফিসে ডেকে কত টাকা এনেছেন জানতে চাইলে তিনি আট লাখ টাকার কথা জানান। বিষয়টি শোনার পর রোকসানা বেগম সঙ্গে সঙ্গে তার স্বামী জাহেদুল ইসলামকে আট লাখ টাকা নিয়ে আসার কথা ফোনে জানান। কল কেটে দেওয়ার পরক্ষণই তিনি উত্তেজিত হয়ে কয়েকজন কর্মচারীকে ডাকেন। মাইদুল অভিযোগ করেন, এ সময় তাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করতে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। পরে স্কুল বাঁচানোর স্বার্থে তিনি বাধ্য হয়ে পুলিশ, সাংবাদিক ও দুদকের কাছে তাদের শেখানো কথা বলেন।

অভিযোগের বিষয়ে উপপরিচালক রোকসানা বেগম বলেন, শিক্ষক মাইদুল ইসলাম নিজের গা বাঁচানোর জন্য এখন নানা কথা বলে বেড়াচ্ছেন।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5