শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • চলতি বছরেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনঃমির্জা ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনঃমির্জা ফখরুল ইসলাম আলমগীর

image_print
image_print

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করা হবে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন আয়োজন করা হবে।”

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্বে এলে প্রায়ই বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এবারের চ্যালেঞ্জ হিসেবে তিনি ইরান-সম্পর্কিত যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করেন, যার প্রভাবে বৈশ্বিক তেলের দাম বেড়েছে।

এখনো দেশে জ্বালানির দাম বাড়েনি। আগাম প্রস্তুতি নেওয়ার কারণে পোশাক খাতে বেতন সংক্রান্ত সংকটও এ বছর দেখা যায়নি ঊল্লেখ করে তিনি বলেন, সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “জুলাই সনদে যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নে আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো বিষয় মেনে নেওয়া সবসময় সম্ভব নাও হতে পারে।”

তিনি আরও বলেন, এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। “পার্লামেন্টে আলোচনা ছাড়া বাইরে থেকে চাপ সৃষ্টি করা ঠিক নয়। প্রয়োজনে সংসদেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব,” বলে মন্তব্য করেন তিনি।

সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, তর্ক-বিতর্ক, মতবিনিময় ও ওয়াকআউট—এসবই সংসদীয় গণতন্ত্রের অংশ এবং এগুলো একটি কার্যকর পার্লামেন্টের লক্ষণ।

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...