শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

তিনদিনের মধ্যে মাদকমুক্ত না হলে চেয়ার ছাড়ার ঘোষণা ওসির

image_print
image_print

৩ দিনের মধ্যে মোংলা উপজেলা মাদকমুক্ত ও অপরাধমুক্ত না হলে নিজের চেয়ার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট মোংলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় নিজের বক্তব্য রাখার সময় মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান এ কথা বলেন।

এদিকে ওসির ওই বক্তব্য মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নানা রকম মন্তব্য করতে দেখা যায় নোটিজনদের। আলি আজম নামক একটি আইডিতে এ বক্তব্য শেয়ার করেন। সেখানে অনেকে নানা কমেন্টস করেন।

হুবহু কয়েকটি কমেন্টস তুলে ধরা হলো-  আজিউর রহমান মন্তব্যে লিখেন, “আপনী স্বেচ্ছায় চলে যান সারা মংলায় মাদকের ছয়লাব এটা আপনার চোখে বাঁধে না? “”

রাসেল শেখ নামক একজন লিখেন, মোংলায় তিন দিনের মধ্যে মাদক মুক্ত করা সম্ভব নয়”

মাহাফুজুর রহমান নামক একজন লিখেন, এটা পারবেন না,,, কারন খুব জটিল কাজ””

এমডি শান্ত নামক একজন লিখেন, ৫ নং ওয়ার্ডে মাদকের সয়লাব তার কোন খবর নাই আপনি সারা মোংলা তিন দিনে মাদক মুক্ত করতে চান। এটা আসলে হাস্যকর বিষয়”

খোকন হাওলাদার নামক একজন লিখেন, ৩ মাস সময় দিলাম করে দেখান, জনগন খুশি হবে।”

আখি আক্তার লিখেন, বেশি বলছে, এটা সম্ভব না”

এমডি ইব্রাহিম শেখ লিখেন, ফাইজলামি মার্কা কথা ছাড়া আর কিছু না। বাসতলা থেকে ইয়াবাসহ আটক করার পরে নরমাল ধারায় ৫৪ এ চালান দিয়েছেন যা আমরা ভুলি নাই।তাই ভুলভাল বক্তব্য না দিয়ে কাজ করে প্রমাণ করে দেন।”

আজিজুল এ নামক একজন লিখেন, যে দেশের পুলিশ ঘুষ না খাইলে পেট ভরে না সে দেশের পুলিশর মুখে এমন কথা মানায় না।”

এমডি মনির হোসাইন টুলু লিখেন, মনে হচ্ছে বাঙ্গি ফাটা আওয়াজ? মোংলা ৮ নং ওয়ার্ডের যে কয়জন মাদকের ব্যাবসা করে তাদের ব্যাপারে কি ব্যবস্থা করেন দেখতে চাই?””

শেখ সোহেল আহম্মেদ নামক একজন লিখেন, তিন দিনে মংলা উপজেলা মাদক মুক্ত করবো। এমন বক্তব্য দিতে হলে গাজা খেয়ে নিতে হয়। মংলা উপজেলা সম্পর্কে উনার আইডিয়া নাই। মাদকের রাজ্য মংলা।”

তবে  মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিক goog officer বলে মন্তব্য করেন। এই রকম আরো কিছু পজেটিভ কমেন্টস  দেখাযায়।

এদিকে ওসির এই বক্তব্যে নাম প্রকাশ না করে কয়েকজন বলেন, মোংলার বহু স্থানে ইয়াবা বিক্রি হচ্ছে অহরহ। উঠতি বয়সের  কিছু ছেলে মাদক বিক্রিতে জড়িয়ে পড়েছে।  এমন পরিস্থিতিতে ওই বক্তব্য মানায় না।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5