শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • শিক্ষা
  • শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি বাতিল হতে যাচ্ছে

শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি বাতিল হতে যাচ্ছে

image_print
image_print

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন না।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষকরা এখন থেকে অন্যান্য সাধারণ সরকারি কর্মকর্তাদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় আসবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দীর্ঘ অঘোষিত ছুটি কমিয়ে তাদের একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও গতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন গ্রীষ্ম ও শীতকালীন নির্ধারিত ছুটির বাইরেও কলেজ বন্ধ থাকলে শিক্ষকরা এক ধরনের বিশেষ সুবিধা ভোগ করতেন, যা এখন থেকে বন্ধ হতে যাচ্ছে।

স্মারকে উল্লেখ করা হয়, ১৯৫৯ সালের ছুটি বিধিমালা অনুযায়ী অবকাশকালীন কর্মচারীদের ছুটির বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সংজ্ঞা পুনর্বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয় আগেই পরামর্শ দিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় বিধি সংশোধনের উদ্যোগ নেয়।

প্রস্তাবনাটি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা খাতকে সরাসরি ‘নন-ভ্যাকেশন’ বিভাগ ঘোষণা করা কিছুটা জটিল হলেও বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যদের শ্রান্তি বিনোদন ছুটি এবং গড় বেতনে অর্জিত ছুটির বিষয়টি সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। মূলত শিক্ষকদের অন্যান্য সরকারি সুবিধার সমপর্যায়ে আনতেই এই প্রশাসনিক সংস্কার করা হচ্ছে।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5