শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • শিক্ষা
  • জ্বালানি সাশ্রয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব

জ্বালানি সাশ্রয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব

image_print
image_print

জ্বালানি সাশ্রয়ে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনা নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে অন্যান্য দেশের মতো আমাদেরও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ প্রস্তাবে সায় দিয়েছেন অভিভাবকরাও। গতকাল সোমবার অভিভাবক ঐক্য ফোরামের নেতারা এক বিবৃতি দিয়ে বলেছেন, তারা এতে রাজি। এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন তারা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হওয়ায় বিভিন্ন দেশ আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালুর বিষয়টি নতুন করে সামনে এসেছে।

শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ না নিলে সংকট আরও তীব্র হতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যানজট কমানো ও জ্বালানির ব্যবহার হ্রাসে কার্যকর উপায় হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর প্রস্তাব গুরুত্ব পাচ্ছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকলে পরিবহন ব্যবস্থার ওপর চাপ বাড়ে, ফলে জ্বালানির ব্যবহারও বৃদ্ধি পায়। তাই আপৎকালীন পরিস্থিতিতে বিকল্প হিসেবে অনলাইন ক্লাস চালু করা যেতে পারে। তবে তিনি করোনা মহামারির অভিজ্ঞতার আলোকে পরিকল্পিত ও প্রস্তুতিমূলক উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার পরিবর্তে সময়সূচি পরিবর্তন বা অনলাইন-অফলাইন সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি গ্রহণ করলে শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতে পারে।

এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অভিভাবক সমাজ। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু সোমবার এক বিবৃতিতে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে, যার প্রভাব অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে পড়ছে। এই প্রেক্ষাপটে করোনাকালীন অভিজ্ঞতার আলোকে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালুর উদ্যোগ সময়োপযোগী।

তিনি আরও বলেন, সামনাসামনি ক্লাসের তুলনায় অনলাইনে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার চেয়ে অনলাইনের মাধ্যমে চালু রাখা অনেক বেশি কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ হবে।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5