শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • এসএসসি পাসে ৪৭২ জন কারারক্ষী নেবে সরকার

এসএসসি পাসে ৪৭২ জন কারারক্ষী নেবে সরকার

image_print
image_print

লোকসমাজ ডেস্ক ॥  কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ইউনিফর্মধারী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
কারারক্ষী (পুরুষ): ৪৫০ জন।
মহিলা কারারক্ষী: ২২ জন।

বেতন ও গ্রেড: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেডে ৯,০০০-২১,৮০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সরকারি সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা:
উচ্চতা: পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট ৬ ইঞ্চি (অন্যূন ১.৬৭ মিটার)।
বুকের মাপ: পুরুষ অন্যূন ৮১.২৮ সেমি (৩২ ইঞ্চি)।
ওজন: পুরুষ ৫২ কেজি এবং মহিলা ৪৫ কেজি (অন্যূন)।

বয়স ও বৈবাহিক অবস্থা:
০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ ও সময়: ০৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদন ফি জমা দেওয়ার সময়: অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন করতে হয়। প্রথমে অনলাইনে ফরম পূরণ এবং এরপর টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান।

বিস্তারিত দেখুন এখানে

ধাপ-১: অনলাইনে ফরম পূরণ
১. প্রথমে https://prison.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। ২. ‘Application Form’ অপশনে ক্লিক করে পদের নাম (কারারক্ষী/মহিলা কারারক্ষী) নির্বাচন করুন। ৩. এরপর আবেদনপত্রের ফরমে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক তথ্য নির্ভুলভাবে পূরণ করুন। ৪. ছবি আপলোড: প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি (সর্বোচ্চ ১০০ KB) স্ক্যান করে আপলোড করতে হবে। ৫. স্বাক্ষর আপলোড: প্রার্থীর ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে আপলোড করতে হবে। ৬. সব তথ্য যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সম্বলিত ‘Applicant’s Copy’ পাবেন। এটি প্রিন্ট বা সেভ করে রাখুন।

ধাপ-২: আবেদন ফি জমা দেওয়া (টেলিটক এসএমএস-এর মাধ্যমে)
আবেদন ফরম পূরণ করলেই আবেদন সম্পন্ন হবে না, অবশ্যই পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০/- ও টেলিটক চার্জ ৬/-) জমা দিতে হবে।

প্রথম SMS: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: PRISON <স্পেস> User ID এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। (উদাহরণ: PRISON ABCDEF লিখে ১৬২২২ নম্বরে পাঠান) ফিরতি এসএমএস-এ আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে।

দ্বিতীয় SMS: পুনরায় মেসেজ অপশনে গিয়ে লিখুন: PRISON <স্পেস> YES <স্পেস> PIN এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। (উদাহরণ: PRISON YES 12345678 লিখে ১৬২২২ নম্বরে পাঠান)

দ্বিতীয় এসএমএস পাঠানোর পর আপনার ব্যালেন্স থেকে ৫৬ টাকা কেটে নেওয়া হবে এবং একটি কনফার্মেশন মেসেজ পাবেন যেখানে আপনার Password দেওয়া থাকবে। এই User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের জন্য সংরক্ষণ করুন।

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...