শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • শিক্ষা
  • শিক্ষা খাতে বরাদ্দ হবে জিডিপির ৫ শতাংশ: প্রধানমন্ত্রী

শিক্ষা খাতে বরাদ্দ হবে জিডিপির ৫ শতাংশ: প্রধানমন্ত্রী

image_print
image_print

শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে ইউনিফর্ম বিতরণ এবং টিফিনে দুপুরের খাবার (মিড-ডে মিল) কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষা খাতে অগ্রাধিকারের ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা হলো জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ। মানসম্মত ও জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষে প্রতি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ এবং প্রতি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

নতুন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছর থেকে ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে কার্যকর হবে। এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সব উপজেলায় স্কুল ফিডিং ও মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে।

ডিজিটাল বৈষম্য দূর করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ১ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হবে এবং প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকের জন্য একটি অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ চালু করা হবে। এ ছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি স্কুল ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করা হবে।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5