আজ ১১ জুলাই, শনিবার সন্ধ্যে সাড়ে ৭-টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে থিয়েটার-র ৩৪-তম প্রযোজনা নিখাই নাটকের ১০০-তম মঞ্চায়ন হয়। গাজী রাকায়েত রচিত ও নির্দেশিত নিখাই’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন– রফিকুল ইসলাম রফিক, ইউশা আনতারা, তৌহিদুল ইসলাম বাদল, প্রবীর দত্ত ও শংকর সরকার।
সঙ্গীত: গাজী রাকায়েত, শব্দ সংযোজনা ও নিয়ন্ত্রন: তুহিন চৌধুরী। আলোক পরিকল্পনা: ঠান্ডু রায়হান।
আলোক প্রক্ষেপণ: শামীমুর রহমান। রূপসজ্জা পরিকল্পনা: শুভাশীষ দত্ত তন্ময়।
১০০তম প্রদর্শনী উপলক্ষে থিয়েটার এ নাটকের নাট্যকার ও কলাকুশলীদের শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দিত করা হয়।
অনুষ্ঠান শেষে দর্শক ও আমন্ত্রিত অতিথি সহ সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন থিয়েটার সভাপতি রেজাউল একরাম রাজু, তুহিন চৌধুরী সাধারণ সম্পাদক, তুহিন চৌধুরী
Post Views: 104






