শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

সেমিফাইনালে ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল

image_print
image_print

২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম হয়েছে। প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয়ের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলে গড়ে উঠেছে এই অনন্য রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চারটি দল একসঙ্গে শেষ চারে উঠতে পারেনি। ২০২৬ আসরেই প্রথমবারের মতো সেই বিরল কীর্তির সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

অন্যদিকে মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহাম। এই জয়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।

এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মধ্যে নকআউট পর্বে মুখোমুখি লড়াই হয়েছিল। সেবার শেষ ষোলোতে দ্বিতীয় স্থানে থাকা স্পেন খেলেছিল তৃতীয় স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালে শীর্ষে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডস। ফলে চার দল একসঙ্গে সেমিফাইনালে ওঠার সুযোগ তখনই শেষ হয়ে যায়।

২০২৬ বিশ্বকাপে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেল। ফিফার টুর্নামেন্ট-পূর্ব নির্ধারিত ‘প্রটেক্টেড ব্র্যাকেট’ও কার্যকর হয়েছে পরিকল্পনামতো। ফলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই ভিন্ন পথে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এতে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম শক্তিশালী ও আকর্ষণীয় সেমিফাইনাল লাইনআপ দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

 

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5