শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

৬ বছর বয়সী শিশুদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

image_print
image_print

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য আরও নির্ভুল ও দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে ৬ বছর বয়সী বা প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের নিবন্ধনের আওতায় এনে এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনা, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই শিশুদের জাতীয় পরিচয় নিবন্ধনের আওতায় আনা হলে বয়স বা তথ্য গোপন করে ভোটার হওয়ার প্রবণতা কমবে। একই সঙ্গে এনআইডি সংশোধনের হারও কমে আসবে। কারণ, শুরু থেকেই একজন নাগরিকের সব কার্যক্রম একই পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে পরিচালিত হলে তথ্যগত ভুলের সম্ভাবনা কম থাকবে।

তবে শিশুদের শারীরিক গঠন ও চেহারায় বয়সের সঙ্গে পরিবর্তন আসায় এনআইডির তথ্য কীভাবে হালনাগাদ করা হবে এ বিষয়ে ইসি বলছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পরপর জাতীয় পরিচয়পত্রের ছবি ও বায়োমেট্রিক তথ্য হালনাগাদের বিধান রয়েছে। শিশুদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। আর ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনা। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, সারাদেশের মানুষকে একটি একক পরিচয় ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নিয়েই এ ধরনের উদ্যোগ নিয়ে ভাবা হচ্ছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ও নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, জন্মের পর থেকেই একজন নাগরিকের জন্য একটি স্থায়ী পরিচয় নিশ্চিত করা গেলে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ সহজ হবে। নির্বাচন কমিশনের এনআইডি ব্যবস্থার মূল ধারণাও ছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই পরিচয় বহাল রাখা।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বা ৬ বছর বয়সী শিশুদের এ ব্যবস্থার আওতায় আনতে কিছু চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবিলা করা সম্ভব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষার্থীভিত্তিক তথ্যভান্ডার ব্যবহার করে স্কুলকেন্দ্রিক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।’

তবে ছোট শিশুদের পূর্ণাঙ্গ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ তাৎক্ষণিকভাবে সম্ভব নয় বলেও উল্লেখ করেন জেসমিন টুলী। তার ভাষ্য, একজন মানুষের বায়োমেট্রিক বৈশিষ্ট্য পুরোপুরি পরিপক্ব হতে সাধারণত ১৫ থেকে ১৬ বছর সময় লাগে। তাই শুরুতে মৌলিক তথ্য সংরক্ষণ করে পরে উপযুক্ত বয়সে পূর্ণাঙ্গ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা যেতে পারে।

তিনি আরও বলেন, ‘এ পরিকল্পনা বাস্তবায়নের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে এটি একটি কার্যকর উদ্যোগ হতে পারে।’

এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১৬ বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে পরিপত্র জারি করে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, ১৬ বা ১৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। তারা এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

তৎকালীন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৬ বছর বয়স থেকেই নাগরিকদের নিবন্ধন তথ্য সংগ্রহ করা হলে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, ব্যাংক হিসাব খোলা, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা সহজ হবে।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

@@

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5