শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বিনোদন
  • ভক্তদের অপেক্ষার অবসান, ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

ভক্তদের অপেক্ষার অবসান, ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

image_print
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
image_print

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে তার এই সফর ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে কাল ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত হওয়ার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন।

আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের এই কনসার্টটি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক শুধু নিজ দেশেই নয়, ভারত ও বাংলাদেশেও সমান জনপ্রিয়। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

@@

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5