শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আগমন : ডক্টর শাওলী নানজিবা তন্নি ও নাইট গার্ডকে পরিদর্শনে বরখাস্ত

তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আগমন : ডক্টর শাওলী নানজিবা তন্নি ও নাইট গার্ডকে পরিদর্শনে বরখাস্ত

image_print
image_print

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে তিনি কোন পূর্ব ঘোষণা ছাড়াই এই আকস্মিক পরিদর্শনে আসেন।

পরিদর্শনের শুরুতেই মন্ত্রী হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পরীক্ষা করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, ওষুধের মেয়াদ, হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের একটি বড় দায়বদ্ধতা রয়েছে। এসব মানুষের সার্বিক দায়িত্ব আমাদের কাঁধেই বর্তায়। অতীতের অজুহাত দিয়ে আর লাভ নেই, আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই

। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেখানে আধুনিক ল্যাব,নারী-পুরুষের আলাদা ফিজিওথেরাপি সেন্টার,ব্রেস্ট ফিডিং কর্ণার, এক্স-রে কর্ণার সহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা এই ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে নিশ্চিত করা হবে। এ সময় মন্ত্রী সাতক্ষীরা সিভিল সার্জন কে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সঙ্গে ৯ টি এসির আউটডোর চুরি হওয়ার ঘটনায় হাসপাতালের নাইটগার্ড মোস্তফাকে তাৎক্ষণিক বরখাস্ত ও বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন।

এছাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নানজীবা ত্বন্বী দীর্ঘদিন অনুমতি ছাড়া হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে তাকে সাসপেন্ড করে নতুন চিকিৎসক প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত জনসাধারণ চিকিৎসক সংকটের কথা মন্ত্রীকে জানালে মন্ত্রী চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন শীঘ্রই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সারাদেশে ৫ হাজার চিকিৎসক ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা,উপজেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে মন্ত্রী সাতক্ষীরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

@@

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5