শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

তালায় পারিবারিক বিরোধে পুকুর খননের অভিযোগ, বসতঘর ধসে পড়ার আশঙ্কা

image_print
image_print

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের দক্ষিণ ঘোনা গ্রামে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির পেছনে পুকুর খনন করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর বসতঘর যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী দক্ষিণ ঘোনা গ্রামের মৃত বছির মোড়লের ছেলে মো. আফছার আলী মোড়ল। তিনি অভিযোগ করে জানান, তার ভাই মো. আকছেদ আলী মোড়ল পূর্ব শত্রুতার জেরে তার বসতঘরের পেছনে পুকুর খনন করে ঘরের একেবারে কাছাকাছি পর্যন্ত মাটি কেটে নিয়েছেন। এতে বসতঘরটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া তার দুটি লিচু গাছ জোরপূর্বক কেটে ফেলেছেন এবং বাড়ির উঠানের জায়গা দখল করে বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
পেশায় ভ্যানচালক আফছার আলী মোড়ল বলেন, “আমি একজন গরিব শ্রমিক। ভ্যান চালিয়ে সংসার চালাই। আমার বসতঘর এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২০ জুলাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।”

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আকছেদ আলী মোড়লের বক্তব্য জানা সম্ভব হয়নি।

##

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5