শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

image_print
image_print

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের দড়াটানা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে তারা অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলার তীব্র প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী। তিনি বলেন, একজন সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদের বাসভবনে হামলা চালিয়ে সন্ত্রাসীরা কী বার্তা দিতে চায়? রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​তিনি অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী ও তাদের পেছনে থাকা মদদদাতাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

​সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শহর জামায়াতের আমীর ইসমাইল হোসেনসহ স্থানীয়  নেতৃবৃন্দ।

##

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5