শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

ব্যাংকের টিটি ডিসকাউন্টিংয়ের লিয়েন সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

image_print
image_print

ব্যাংক ব্যবস্থার তারল্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) হিসাবায়ন সুনির্দিষ্ট করতে দীর্ঘ তিন দশকের পুরোনো একটি ব্যাংকিং সুবিধা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত চলতি হিসাবের স্থিতি লিয়েন রেখে তফসিলি ব্যাংকগুলোর জন্য প্রচলিত টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) ডিসকাউন্টিং সুবিধা আর কার্যকর থাকছে না।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। গত ১ জুলাই ২০২৬ থেকে সিদ্ধান্তটি কার্যকর ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১৯৯৪ সালের থেকে ব্যাংকগুলোকে টিটি ডিসকাউন্টিং সুবিধা দেওয়া হতো। তৎকালীন নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক মঞ্জুরি করা সীমার ২০ শতাংশ সমপরিমাণ অর্থ ব্যাংকগুলোর চলতি হিসাবে লিয়েন রাখা হতো, যা পরে সিআরআর হিসাবায়নে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল না।

বর্তমানে দৈনন্দিন তারল্য চাহিদা মেটাতে কল মানি মার্কেট, রেপো, স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি (এসএলএফ) এবং আন্তঃব্যাংক ধারের মতো আধুনিক ও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রচলিত আধুনিক ব্যবস্থাগুলো সচল থাকায় সাম্প্রতিক সময়ে টিটি ডিসকাউন্টিং সুবিধার ব্যবহার ছিল একেবারেই নগণ্য। প্রকৃত সুবিধা গ্রহণ না করলেও মঞ্জুরি করা সীমার ওপর লিয়েন মার্ক বহাল রাখা এবং তা সিআরআর-এ না আসায় ব্যাংকের রেগুলেটরি রেশিও পরিচালনায় বিরূপ প্রভাব পড়ছিল।

ব্যাংকিং হিসাবায়ন সহজীকরণ এবং বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুযায়ী এ সুবিধাটি বাতিল করা হলো। ফলে ১ জুলাই ২০২৬ থেকে চলতি হিসাব লিয়েন রেখে টিটি ডিসকাউন্টিং সুবিধা আর কার্যকর থাকবে না।

@@

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5