শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

মেডিকেলের ভর্তি পরীক্ষা কবে, যা জানা যাচ্ছে

image_print
image_print

প্রতিবছর মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিযুদ্ধ শুরু হয়। এ বছর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে এই প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষা। কিন্তু মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাধারণত প্রতিবছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবারে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল অধিদপ্তরের। এক্ষেত্রে কর্মকর্তাদের চিন্তা ছিল ৪ ডিসেম্বর। তবে পরবর্তীতে কোনো আনুষ্ঠানিক আলোচনা না হওয়ায় এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রতিষ্ঠানটি।

এদিকে ৫ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর মঙ্গলবার ছাড়া বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শনিবারে। এর মধ্যে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও ঢাবির ভর্তি পরীক্ষার মধ্যেই ডিসেম্বরের কোনো এক শুক্রবারে মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা নেওয়া হবে।

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণত আমরা ডিসেম্বর মাসেই পরীক্ষা নিই। গত দুই বছরে এই মাসেই পরীক্ষা হয়েছে। কাজেই এ বছরও ডিসেম্বরেই পরীক্ষা নিব। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত হলে সিদ্ধান্ত জানানো হবে।

@@

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5