শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

image_print
image_print

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও দলের প্রাণভোমরার ভূমিকা পালন করেন তিনি। তবে ২০২৮ কোপা আমেরিকায় বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ‘এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, আর সেটা শুধুই লিওর (মেসি)। আমরা তাকে শান্তিতে থাকতে দিতে চাই। বিশ্বকাপে সে দারুণ খেলেছে, আমরা তার খেলা উপভোগ করেছি। আমাদের গর্বিত হওয়া উচিত। মাঠে তাকে যতবার দেখেছি, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই বিশ্বকাপেও সে দলের পতাকাবাহক ছিল, যেমনটি আগের প্রতিটি প্রতিযোগিতায় ছিল।’

লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদানের কথাও তুলে ধরেন এএফএ সভাপতি।

তিনি বলেন, ‘আমরা পাঁচটি ফাইনাল খেলেছি, তার মধ্যে চারটিতে জিতেছি। ১০৩ ম্যাচে ৭৬টি জয়, ১৯টি ড্র এবং মাত্র ৮টি হার। ২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আমরা হেরেছি মাত্র দুটি ম্যাচ-একটি সৌদি আরবের বিপক্ষে, অন্যটি স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে।’

তাপিয়ার মতে, বিশ্বকাপ ফাইনালেও সেরা খেলোয়াড় ছিলেন মেসিই। তিনি বলেন, বিশ্বকাপে তার পারফরম্যান্স বিশ্লেষণ করলে আমার কাছে ফাইনালের সেরা খেলোয়াড় ছিল লিও। সে ম্যাচের পর ম্যাচ নতুন নতুন রেকর্ড গড়েছে।

২০১৮ সালে স্কালোনি আর্জেন্টিনার কোচ হওয়ার পর থেকে দলটি মোট ১৯০টি গোল করেছে। এর মধ্যে ৬০টি গোল এবং ২৬টি অ্যাসিস্ট করে মোট ৮৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। এই পরিসংখ্যানই প্রমাণ করে, আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ের কেন্দ্রবিন্দু এখনও তিনিই।

গোলদাতাদের তালিকায় মেসির পরে রয়েছেন লাউতারো মার্তিনেজ, যার গোল ৪০টি। তৃতীয় স্থানে থাকা হুলিয়ান আলভারেজ করেছেন ১৫ গোল।

এখন আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা। তবে সেই টুর্নামেন্ট চলাকালে মেসির বয়স হবে ৪১ বছর। যদিও ওই সময় পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে তার চুক্তি থাকবে, তবুও বয়সের কারণে কোপায় কিংবা ২০৩০ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

তবে এএফএ সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, এ বিষয়ে কোনো চাপ সৃষ্টি করতে চায় না আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ।

তাপিয়া বলেন, ‘এটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত। ২০২২ বিশ্বকাপের পরও কেউ জানত না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। তখনও সে বলেছিল, ‘আমি ম্যাচ ধরে ধরে এগোব।’ এবারও আমরা হয়তো তার সেরা সংস্করণ দেখেছি। তাই তাকে শান্তিতে থাকতে দিতে হবে। সে যেন ফুটবল উপভোগ করতে পারে, আমরাও যেন তার খেলা উপভোগ করতে পারি। শেষ সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5