শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

মধ্যপ্রাচ্য নিয়ে মোদী ও নেতানিয়াহুর ফোনালাপ

image_print
image_print

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদী জানান, দুই নেতা ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিকের অগ্রগতিও পর্যালোচনা করেছেন। তিনি বলেন, দুই দেশের এই সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও উন্নত হচ্ছে।

২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে মোদীর ইসরায়েল সফর নিয়ে সমালোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর মাত্র কয়েক দিন আগে ওই সফর হওয়ায় বিরোধীরা এটিকে ‘অনুপযুক্ত সময়ের সফর’ বলে মন্তব্য করেছিলেন।

অন্যদিকে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং লোহিত সাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার পর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই নেতা যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা করেছেন।

এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5