শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • Feature
  • স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, ধীরে ধীরে কমছে ভোগান্তিও

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, ধীরে ধীরে কমছে ভোগান্তিও

image_print
image_print

মহেশখালীর ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গত কিছুদিন ধরে সারাদেশে চলা তীব্র গ্যাস সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ বাড়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হওয়ার তথ্য পাওয়া গেছে৷

jagonews24

ঢাকার মিরপুরের বাসিন্দা তামান্না বলেন, দুই সপ্তাহ ধরে গ্যাস ছিল না। রান্না করতে খুবই ঝামেলা হয়েছে। আজ সকালে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে দেখলাম৷ রান্নায় আগের চাইতে একটু স্বস্তি ফিরেছে৷

শাহবাগে সিএনজি অটোরিকশা চালক ইকরাম হোসেন বলেন, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস সংকটে ছিলাম৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পেতাম না। আজ কষ্ট কিছুটা কম হলো৷ যা গ্যাস নিয়েছি আজকের দিন চলে যাবে৷

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। ফলে আবাসিক, শিল্প ও সিএনজি স্টেশনগুলোতে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কিছু এলাকায় এখনো গ্যাসের চাপ কম রয়েছে এবং পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

jagonews24

এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) আজ (বৃহস্পতিবার) বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে। এর ফলে আগামী দু-তিনদিনের মধ্যে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়। অনেক বাসাবাড়িতে রান্নার কাজে ভোগান্তি তৈরি হয়। পাশাপাশি গ্যাসের চাপ কম থাকায় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত এবং বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ অপেক্ষার সৃষ্টি হয়।

jagonews24

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে এসব ভোগান্তি কমে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল থেকে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হলে গ্যাসের চাপও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5