শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো পরিবর্তন

image_print
image_print

আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অফিসিয়াল লোগো পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী বোর্ডের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে সব ধরনের দাপ্তরিক নথিতে নতুন লোগো ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত  এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। তবে বর্তমানে ব্যবহৃত অফিসিয়াল লোগোতে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা’ লেখা রয়েছে। আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এখন থেকে নির্ধারিত নতুন অফিসিয়াল লোগো ব্যবহার করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, বোর্ড থেকে জারি করা সব ধরনের পত্র, প্যাড, খাম, নোটশিট, শিক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ, ট্যাবুলেশন শিটসহ সংশ্লিষ্ট সব দাপ্তরিক নথিতে নতুন লোগো ব্যবহার করা হবে।

তবে আগে থেকে মুদ্রিত কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এ নির্দেশনার অনুলিপি পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, প্রকাশনা নিয়ন্ত্রক, কম্পিউটার কেন্দ্র, আইসিটি সেল, আঞ্চলিক কার্যালয়সহ বোর্ডের সংশ্লিষ্ট সব শাখা ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5