শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

তালায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা

image_print
image_print

তালায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা
তালার বারাত-মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে গোপনে ওই শিশু ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন করে তার মা ও মামা বাড়ির লোকজন। রিইব’র হোপ প্রকল্পের অধিনে গঠিত তালা উপজেলা সিএসও কমিটির নেতৃবৃন্দ এঘটনার সংবাদ পেয়ে বিষয়টি তৎক্ষনাত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারকে অবহিত করেন। তৎপ্রেক্ষিতে প্রশাসন ওই শিশুর বাড়িতে অভিযান চালিয়ে বিয়েতে নিষেধাজ্ঞা আরোপসহ মেয়ের পিতা-মাতার মুচলেকা গ্রহন করেন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিশু ছাত্রীকে বিয়ে করার জন্য গত সোমবার কপিলমুনি এলাকার থেকে পাত্র বিল্লাল হোসেনসহ তার আত্মীয় স্বজন দেখতে আসেন। পাত্রপক্ষ মেয়েকে পছন্দ করেন এবং মঙ্গলবার দুপুরে মেয়ের মাতা ও মামাদের সহযোগীতায় কপিলমুৃনি নিয়ে তাদের বিয়ের আয়োজন করে। এঘটনার সংবাদ পেয়ে এদিন সকালেই তালার মনোহনপুর গ্রামে মেয়ের মামার বাড়িতে ভিডব্লিউবি কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক রাজিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম প্রেরন করা হয়। ওই টিম বাল্য বিবাহ ঘটনার সত্যতা পান। পরবর্তীরেত শিশু ছাত্রীসহ তার পিতা-মাতাদের এদিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আনা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা শিশুর বাল্য বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। একইসাথে শিশু মেয়েটি মেধাবী হওয়ায় তাঁর পড়াশোনা চালিয়ে নিতে অভিভাবকদের পরামর্শ প্রদান করেন এবং বিয়ের নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে সতর্ক করেন। এসময় শিশু মেয়ের পিতা-মাতা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াসহ শিশু মেয়ের বাল্য বিবাহ দিবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5