শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ‎ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স সেবা উপহার দেওয়ায় হামলা : চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

‎ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স সেবা উপহার দেওয়ায় হামলা : চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

image_print
image_print

ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসা সেবার স্বার্থে নিজ অর্থায়নে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার মাত্র চার ঘণ্টার মাথায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ইবাদুল ইসলাম। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরঘাটা ইউনিয়নের পোড়ারহাট এলাকায় ঘটে যাওয়া এই হামলায় চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলাম এবং তার অন্তত ১০ জন কর্মী-সমর্থক রক্তাক্ত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।



‎​স্থানীয় সূত্রে জানা গেছে, নগরঘাটা ইউনিয়নের দুস্থ ও অসচ্ছল রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুবিধার্থে ১৪ লাখ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করেন রাকিব অটো মিলসের মালিক ইবাদুল ইসলাম। মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল মাঠে আয়োজিত ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি ইউনিয়নবাসীর সেবায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের আনন্দের আমেজ কাটতে না কাটতেই রাত ৯টার দিকে পোড়ারহাট এলাকায় রোগী আনার জন্য অ্যাম্বুলেন্সটি পৌঁছালে প্রতিপক্ষের সশস্ত্র ক্যাডাররা অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ঘটনা স্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।



‎​ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহোব্বত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আক্তারের নেতৃত্বে ছাত্রদল নেতা লাকি, রায়হান, সাকিব ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবাদুল ইসলাম (৪৫)স্থানীয় জামায়াত নেতা সেলিম রেজা (২৮), রাকিব অটো মিলের ম্যানেজার রফিকুল ইসলাম (৪৭), অপারেটর জয় সরকার(২৪), কর্মচারী মতিউর রহমান(৪৬) ও প্রবীর সরকার (২১) এবাদুল ইসলামের ছেলে রাকিব আহমেদ (২২) সহ ১০ আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

‎​এলাকাবাসীর দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে ইবাদুল ইসলাম এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এতে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় এলাকার রাজনৈতিক প্রভাব ও আধিপত্য হারানোর ভয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মহোব্বত হোসেন ও তার সমর্থকরা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। জনসেবামূলক কাজের পরমুহূর্তেই এমন বর্বরোচিত হামলার ঘটনায় পুরো নগরঘাটা ইউনিয়নে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।



‎এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রার্থী রাকিব অটো মিলস এর স্বত্বাধিকারী ইবাদুল ইসলাম জানান, আমি এলাকার সাধারণ নিরীহ অসহায় মানুষের জনকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং তাদের হাসপাতালে বিনামূল্যে যাতায়াতের জন্য ১৪ লাখ টাকা ব্যয়ে ক্রয়কৃত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছি। মঙ্গলবার বিকেলে ত্রিশমাইল বঙ্গবন্ধু পেশা ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে মিঠা বাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং রাকিব অটো রাইস মিলের সৌজন্যে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করা হয়। রাত ৮টার দিকে সংবাদ পেয়ে পোড়ারহাট এলাকায় একটি রোগী আনতে যাওয়ার পথে রাত ৯ টার দিকে ইউনিয়ন বিএনপি বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আক্তারের নেতৃত্ব তাদের উপরে হামলা চালানো হয় ।এ ঘটনায় ১০ জন রক্তাক্ত আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঈষান্নিত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত হোসেন বার বার তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।



‎এ ব্যাপারে সাবেক নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত হোসেন জানান, ইবাদুল ইসলাম একজন সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট। তাদের উপরে কোন হামলার ঘটনা ঘটেনি‌ । ধস্তাধস্তি হয়েছে। সে পুড়ারহাটে একটি কমিউনিটি ক্লিনিককে নিজের অফিস হিসাবে ব্যবহার করছে। সরকারি অফিস সে কেন ব্যবহার করবে। তাই সে ব্যাপারে প্রতিবাদ করাই ধস্তাধস্তি হয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5