শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

পাটকেলঘাটায়  ছাত্রদলের সহ-সভাপতি গাজী মামুনূর রশীদকে সংবর্ধনা ও পথসভা

image_print
image_print

পাটকেলঘাটায়  ছাত্রদলের সহ-সভাপতি গাজী মামুনূর রশীদকে সংবর্ধনা ও পথসভা

সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃতী সন্তান গাজী মামুনূর রশীদ। তাঁর আগমন উপলক্ষে পাটকেলঘাটায় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও পথসভার আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা গাজী মামুনূর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পথসভায় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট মারুফ হোসেন, খালিশখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রিপন মোল্লা, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শিমুল হোসেন, হারুন-অর-রশীদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মিরাজ হোসেন এবং ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান তৌহিদসহ তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

গাজী মামুনূর রশীদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বাবু, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মোঃ আমিনুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।

পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় গাজী মামুনূর রশীদ বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। তালা-কলারোয়ার উন্নয়নে জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে সহযোগিতা করতে হবে।”

তিনি তাঁর বক্তব্যে ছাত্রদল ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে বিএনপি নেতা এ বি এম আলতাফ হোসেন এবং যুবদল নেতা মোঃ বদরুজ্জামানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সবশেষে সংবর্ধনা ও পথসভায় উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গাজী মামুনূর রশীদ।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5