শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকের চার কোটি সিম কার্ড

image_print
image_print

মোবাইল ফোনে প্রতারণা ঠেকাতে আবারো এক ব্যক্তির নামে সিম সংখ্যা ১০ থেকে পাঁচে নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকের চার কোটি সিম কার্ড।
শুধু তাই নয়, সিম নিবন্ধনেও কঠোর হওয়ার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। সেক্ষেত্রে এনআইডি দিয়ে নতুন সিম নেয়ার পর গ্রাহক আরেকটি নিতে চাইলে, অপেক্ষা করতে হবে সাতদিন। দুটির বেশি সিম দিতে অধিকতর যাচাইয়ের প্রস্তাব দেয়া হয়েছে। তবে টেলিযোগাযোগ উপদেষ্টা বলছেন, বাস্তবতা বিবেচনা করেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
রাস্তাঘাটে বিনামূল্যে বা অফারের প্রলোভন দেখিয়ে সিম বিক্রির সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী। এসব তথ্য দিয়ে নিবন্ধিত সিম ব্যবহৃত হচ্ছে আর্থিক প্রতারণা-জালিয়াতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে।
বিটিআরসি ও অপারেটর সূত্রে জানা গেছে, মোবাইল সিম নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা এবং মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার নিয়ে সম্প্রতি বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যেখানে ডিজিটাল অপরাধ ঠেকাতে এক ব্যক্তির নামে সিম সংখ্যা ১০ থেকে ৫টিতে নামানোর তাগিদ দেয়া হয়। শুধু তাই নয়; গ্রাহক তার এনআইডি দিয়ে নতুন সিম কিনলে, সাত দিনের আগে সংশ্লিষ্ট এনআইডি দিয়ে আরেকটি নতুন সিম নিবন্ধন করা যাবে না। দুটির বেশি সিম নিবন্ধনের ক্ষেত্রে কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম এবং পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত যাচাই করার প্রস্তাব দেয়া হয়।
বিটিআরসির তথ্য, দেশে ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজারের বেশি গ্রাহকের হাতে রয়েছে প্রায় ১৯ কোটি সিম। অপারেটর সূত্রগুলোর দাবি, এক ব্যক্তির নামে সিম সংখ্যা ৫টিতে নামালে অন্তত চার কোটি সিম কার্ড বন্ধ হতে পারে।
তবে, টেলিযোগাযোগ উপদেষ্টা বলছেন, সামাজিক বাস্তবতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা-এই দুটোর মধ্যে সমন্বয় করেই সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, ২০২৫ সালের জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম সংখ্যা ১৫ থেকে ১০টিতে নামায় সরকার। আর চলতি বছরের জানুয়ারি থেকেই এই সংখ্যা আরও কমিয়ে ৫টিতে নামানোর ঘোষণা দিয়েও তা এখনো কার্যকর করেনি বিটিআরসি।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5