শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

image_print
image_print

সৌর বিদ্যুৎ উৎপাদনে সরকার এমন নীতিমালা তৈরি করেছে যাতে বিনিয়োগকারী আকৃষ্ট হতে পারেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

তিনি শুক্রবার বিকেলে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাবরেটরি উদ্বোধনী প্রশিক্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের সরকার সৌর বিদ্যুতের কথা মুখে বলেছে, কিন্তু এমন কোনো নীতিমালা করেনি যাতে বিনিয়োগকারী ও উদ্যোক্তারা আকৃষ্ট হতে পারেন। বর্তমান সরকার সৌর বিদ্যুৎ উৎপাদনে এমন নীতিমালা তৈরি করেছে, যাতে বিনিয়োগকারী আকৃষ্ট হতে পারেন। সরকার ও বিনিয়োগকারী যৌথভাবে কাজ করলে দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কাজ সম্পন্ন হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তরুণ যুবকদের কর্মসংস্থান করতে চাই আমরা।

প্রতিমন্ত্রী এসময় ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ অধিদপ্তরকে সৌর বিদ্যুৎ উৎপাদনে দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাবরেটরি উদ্বোধন করেন।

এরপর তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে স্থাপিত সৌর বিদ্যুৎ প্যানেল পরিদর্শন করেন।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5