শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

image_print
image_print

আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবি জসীম উদ্দীন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে, জেড নেট বিডি ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

‎দিবসটির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পার্শবর্তী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

‎পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম।

‎বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান লিটন এবং সহকারী শিক্ষক শেখ শহিদুল ইসলাম।

‎আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আমিনুর রহমান, জেসমিন নাহার, আলমগীর হোসেন এবং কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. ইমদাদুল হক। বক্তারা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো ও জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. আব্দুল্লাহ।

‎শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, নির্মল বায়ু নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎উল্লেখ্য, বায়ুদূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং বায়ুর মান উন্নত করার লক্ষ্যে ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5