শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

কেমন হলো জামাল-হামজাদের নতুন জার্সি

image_print
image_print

আন্তর্জাতিক ফুটবলের সবুজ গালিচায় এবার বাংলার রক্তঝরা ইতিহাস ও বর্ণমালার গৌরব ছড়িয়ে যাবে ফুতবলের জার্সিতে। অমর একুশের শহীদদের রক্তে অর্জিত মাতৃভাষা বাংলা ও বায়ান্নর বর্ণমালাকে মূল ক্যানভাস করে উন্মোচিত হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি।

আজ এক জমকালো আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের নতুন কিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর এই কিট ডিজাইন করেছে।

শুভ্রতার ক্যানভাসে সাজানো হয়েছে নতুন হোম জার্সিটি।

সাদা জার্সির কলার ও দুই পাশে লালের নান্দনিক স্পর্শের পাশাপাশি পুরো কাপড়ের জমিনে নিখুঁত ওয়াটারমার্কে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার শৈল্পিক রূপ। বুকে আছে বাফুফের লোগো ও লাল হরফের নম্বর। এই হোম কিটের পূর্ণতা দিতে ফুটবলাররা মাঠে নামবেন লাল শর্টস ও সাদা মোজা পরে।

অন্যদিকে, বাঙালির চিরায়ত লাল-সবুজের আবেগে মোড়ানো হয়েছে অ্যাওয়ে জার্সিটি।

গাঢ় সবুজ ক্যানভাসের কাঁধে লালের চমৎকার স্ট্রাইপ এবং সামনের অংশে এমবসড টেক্সচারে খোদাই করা হয়েছে বাংলা বর্ণ ও হরফের স্মৃতিচিহ্ন। এতে নম্বর ও লোগো রাখা হয়েছে ধবধবে সাদা রঙে, যার সঙ্গে খেলোয়াড়েরা পরিধান করবেন সবুজ শর্টস ও সবুজ মোজা।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5