শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • চাকরি
  • যা বললেন সাংবাদিক সানি, ফেসবুক ওয়ালে, ভাইভা মার্ক সংস্করন নিয়ে।

যা বললেন সাংবাদিক সানি, ফেসবুক ওয়ালে, ভাইভা মার্ক সংস্করন নিয়ে।

image_print
image_print

চাকরির পরীক্ষায় ৪০০ শতাংশ পর্যন্ত ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এটি কার্যকর হবে।

এই পুরো প্রক্রিয়াটা ভুল। এর মাধ্যমে তুলনামূলক অযোগ্য এবং প্রভাবশালীদের তদ্বিরে নিয়োগের প্রকোপ বাড়বে। এমনতেই বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নেওয়া এসব গ্রেডের চাকরির পরীক্ষায় বরাবরই অভিযোগ উঠে। এখন পাস নম্বর কমানো এবং ভাইভায় নম্বর বৃদ্ধির মাধ্যমে নিয়োগে অনিয়মের সুযোগ আরও বাড়বে।

অনেকক্ষেত্রে তদ্বিরের নিয়োগে ভাইভার পুরো ১০ নম্বর দিলেও রিটেনে খারাপ নম্বর থাকায় অযোগ্যরা বিবেচিত হতেন না। নতুন নিয়মে পাস নম্বর কম থাকবে, ভাইভায় নম্বর থাকবে অনেক। ফলে চাইলেই অযোগ্যদের নিয়োগ দেওয়া যাবে।

বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভাইভায় ১০ নম্বরের স্থলে তিন ভাগে ২৫, ৪০ ও ৫০ নম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। আর এসব গ্রেডের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় পাস নম্বর অন্তত ৫০ শতাংশ, যা প্রস্তাবিত নিয়োগ বিধিমালায় কমানোর প্রস্তাব করা হয়েছে।

সচিব কমিটিতে অনুমোদন পাওয়া বিধিমালা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের তিনটি ভাগে লিখিত পরীক্ষা ও ভাইভার প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে ১১ ও ১২ গ্রেডের কর্মচারীদের ভাইভায় ১০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান নম্বরের চেয়ে ৪০০ শতাংশ বেশি।
একই গ্রেডের লিখিত পরীক্ষায় ৯০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর প্রস্তাব করা হয়েছে। এই গ্রেডে বিদ্যমান লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হয়, প্রস্তাবিত বিধিমালায় তা ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান বিধিমালায় ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর যথাক্রমে ১০ ও ৯০। প্রস্তাবিত বিধিমালায় এসব গ্রেডের ভাইভা ও লিখিত পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ৪০ ও ৬০। এসব গ্রেডের বিদ্যমান লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ হলেও প্রস্তাবিত বিধিমালায় কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
বিদ্যমান বিধিমালায় ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর ১০ ও ৪০। প্রস্তাবিত বিধিমালায় এই চারটি গ্রেডে ভাইভা ও লিখিত পরীক্ষার জন্য যথাক্রমে ২৫ ও ২৫ করা হয়েছে।

সানাউল হক সানি,
সাবেক সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,
স্টাপ রিপোর্টার, কালবেলা

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5