শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বিনোদন
  • ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

image_print
image_print

আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে তিন কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছে ভারতীয় অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন। অপরাধ―বিমানে বসে ওই বিমান নিয়ে ভিডিও তৈরি করে বিদ্রূপ ক্যাপশন দিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস অ্যাভিয়েশনের সিএসএনএ সাইটেশন সিজে২ চাটার্ড বিমানে সফর করেছেন নোরা। সফরের সময় বিমানের ভেতরের কিছু দৃশ্য ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ ও ‘লোগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন তিনি।

এ ঘটনায় চলতি বছরের এপ্রিলে মামলা করা হয়। নোরার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিমান সংস্থা দাবি করেছে, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। প্রযুক্তিগত কোনো জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই তার এমন মন্তব্যের কারণে চাটার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডিউনস অ্যাভিয়েশন জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি যথেষ্ট উপযুক্ত ও স্ট্যান্ডার্ড ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন দ্বারা অনুমোদিত, ওড়ানোর উপযোগী এবং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এছাড়া অ্যাভিয়েশন সংস্থাটি আবেদন জানিয়েছে, নোরার কারণে ক্ষতি হওয়ায় এখন ৩ কোটি রুপির আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা বিতর্কিত ভিডিও এবং সব মন্তব্য দ্রুত মুছে ফেলতে হবে। একই সঙ্গে এ ব্যাপারে সঠিক তথ্য জানিয়ে বিষয়টি স্পষ্টীকরণ বা বক্তব্য প্রদান করতে হবে।

তবে এ ঘটনায় এখনো বলিউডের আইটেম গার্ল বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5