শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • দেশজুড়ে
  • বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

image_print
image_print

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের হুমকির অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পাটগ্রাম থানা পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি। পরে জব্দ করা ড্রেজার মেশিনটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ সময় বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা দায়িত্বরত বিজিবি সদস্যদের হুমকি দিয়ে জব্দ করা ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে সরকারি কাজে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ ও মতিউর রহমানসহ আরও দুজন।

এদিকে, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে পাটগ্রাম থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল রহমান জানান, বিজিবি একটি মামলা দায়ের করে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5