শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • Feature
  • ১১ দল ত্যাগ ছিল ইসলামী আন্দোলনের জন্য বিপজ্জনক: মামুনুল হক

১১ দল ত্যাগ ছিল ইসলামী আন্দোলনের জন্য বিপজ্জনক: মামুনুল হক

image_print
image_print

নির্বাচনের আগে ১১ দলীয় ঐক্য ত্যাগ করা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বিপজ্জনক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হক।

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

১১ দল জোট ছাড়ার কারণে ইসলামী আন্দোলনের ক্ষতি হয়েছে নাকি ১১ দলের—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলন বের হওয়াই স্বাভাবিকভাবেই ইসলামপন্থা হোঁচট খেয়েছে। দেশের সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব জেগেছে। আমি মনে করি, শেষ সময়ে জোট থেকে ইসলামী আন্দোলন আলাদা হয়ে যাওয়ায় ভোটের হিসাবে ইসলামী আন্দোলনের ক্ষতিটা বড় হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার তারা ভোট কম পেয়েছে। এটা তাদের দলের জন্য বড় ধরনের আঘাত ছিল। জোট ছেড়ে যাওয়াটা ছিল তাদের বিপজ্জনক সিদ্ধান্ত।

তিনি বলেন, চরমোনাই বা ইসলামী আন্দোলন ১১ দল ছাড়ার আগেই সাধারণ ভোটারদের একটা মাইন্ডসেট হয়ে গিয়েছিল, ভোট দুই ভাগ হবে। আমরাও অনুমান করতে পেরেছিলাম, ভোটটা দুই ভাগ হবে। একটা বিএনপি, আরেকটা বিকল্প অংশ। ভোটটা যেহেতু দুই ভাগ হবে কাজেই আমাকে ভোটের রাজনীতিতে দুই ভাগের যে কোনো এক ভাগে থাকতে হবে। তাহলে আমার ভোটারদের যেই আকাঙ্ক্ষা সেটা আমি ধরে রাখতে পারব।

১১ দলে থাকার যৌক্তিক কারণ তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের যে চিন্তা, সেই চিন্তার সঙ্গে বিএনপির চিন্তার যথেষ্ট ফারাক রয়েছে। মৌলিক জায়গাগুলোতেই ফারাক রয়েছে এবং বিএনপি সেই জায়গাগুলোতে আমাদের মতের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। তাই বিএনপির সঙ্গে আমাকে অ্যালায়েন্স করতে হলে আমার দলের জুলাই বিপ্লবকেন্দ্রিক মৌলিক প্রায় প্রতিটি চিন্তা থেকেই আমাকে সরে আসতে হয়। আদর্শিক জায়গা থেকে সেটাকে সঠিক মনে করিনি। আর দ্বিতীয়ত দলীয় ও নির্বাচনী স্বার্থে মনে হয়েছে, বিএনপির বাইরে ১১ দলীয় অ্যালায়েন্সে থাকাই আমাদের জন্য বেশি সুবিধাজনক।

বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করার মধ্যে তার ব্যক্তিগত স্বার্থ বেশি ছিল জানিয়ে তিনি বলেন, ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ, ইসলাম এবং দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া সঠিক মনে করেছি।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5