শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • শিক্ষা
  • যশোর শিক্ষা বোর্ডে এসএসসি’র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেল ৭৫২

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি’র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেল ৭৫২

image_print
image_print

মিরাজুর কবীর টিটো : যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অকৃতকার্য (ফেল) হওয়া ৩৮০ জন শিক্ষার্থী পাস করেছেন। একই সাথে ফলাফলের মানোন্নয়ন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৫২ পরীক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী পুনঃনিরীক্ষণের এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। কাঙ্ক্ষিত ফল না পাওয়া পরীক্ষার্থীদের জন্য ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২৮ হাজার ৮৬২ জন শিক্ষার্থী মোট ৭৪ হাজার ৭১৭টি পত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে খাতা পুনর্মূল্যায়ন শেষে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। ফেল থেকে পাস: অকৃতকার্য (এফ গ্রেড) থেকে পাস করেছেন ৩৮০ জন। এর মধ্যে এফ গ্রেড থেকে ‘এ’ গ্রেড ১ জন, ‘এ মাইনাস’ ৩ জন, ‘বি’ গ্রেড ৩৩ জন, ‘সি’ গ্রেড ১৯ জন এবং ‘ডি’ গ্রেড পেয়েছেন ৩২৪ জন। নতুন জিপিএ-৫: বিভিন্ন গ্রেড থেকে উন্নতি হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭৩১ জন, ‘এ মাইনাস’ থেকে ১৯ জন এবং ‘বি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ জন। অন্যান্য গ্রেড পরিবর্তন: এছাড়া ডি থেকে সি গ্রেডে ১৪ জন, সি থেকে বি গ্রেডে ৬৫ জন, বি থেকে এ মাইনাস গ্রেডে ১৫০ জন এবং এ মাইনাস থেকে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ৩০৮ জন শিক্ষার্থী। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, পরীক্ষার্থীদের আবেদন সঠিকভাবে মূল্যায়ন করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পুনর্মূল্যায়নে যাদের খাতার নম্বরে পরিবর্তন এসেছে, তাদেরকে তাদের প্রাপ্য সঠিক ফলাফল প্রদান করা হয়েছে।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5