শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা

image_print
image_print

দেশের প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’। এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে। এর আওতায় কৃষকদের বিভিন্ন সরকারি সহায়তা, প্রণোদনা ও কৃষিসেবা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে সারা দেশে ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কার্ডভুক্ত কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। একই দিনে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষককে ছাপানো কৃষক কার্ড দেওয়া হবে।

কৃষক কার্ড কী?

কৃষক কার্ড একটি ডিজিটাল ডাটাবেজ-সম্বলিত স্মার্ট কার্ড। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা হবে এবং সরকারি সব ধরনের কৃষি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

কারা কৃষক কার্ড পাবেন?

 

কৃষক কার্ড প্রদানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই বলে জানিয়েছেন মন্ত্রী। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধার আওতায় আসবেন। জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করে কার্ড দেওয়া হবে।

ভূমিহীন কৃষক: ৫ শতকের কম জমি রয়েছে এমন কৃষক।

প্রান্তিক কৃষক: ৫ থেকে ৪৯ শতক জমির মালিক।

ক্ষুদ্র কৃষক: ৫০ থেকে ২৪৯ শতক জমির মালিক।

মাঝারি কৃষক: ২৫০ থেকে ৭৪৯ শতক জমির মালিক।

বড় কৃষক: ৭৫০ শতকের বেশি জমির মালিক।

অর্থাৎ, প্রকৃত কৃষক হলে জমির পরিমাণ অনুযায়ী পাঁচ শ্রেণির যেকোনো একটির আওতায় কৃষক কার্ড পাওয়ার সুযোগ রয়েছে।

কৃষক কার্ডে কী কী সুবিধা মিলবে?

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ কৃষকদের তুলনায় কার্ডধারীরা বাড়তি কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ;

ন্যায্যমূল্যে সেচ সুবিধা;

স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি;

সহজ শর্তে কৃষিঋণ;

মোবাইল ফোনে বাজারের তথ্য ও আবহাওয়ার পূর্বাভাস;

ফসলের রোগবালাই দমনের পরামর্শ;

কৃষিবিষয়ক প্রশিক্ষণ;

কৃষি বিমা সুবিধা;

সরকারের কাছে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ;

সরকারি বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনার অর্থ পাওয়ার সুবিধা।

এ ছাড়া কৃষক কার্ডের মাধ্যমে বছরে অন্তত ২ হাজার ৫০০ টাকা নগদ দেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে কার্ডধারী সব কৃষক এই নগদ সুবিধা পাবেন না। কেবল ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা এ সুবিধার আওতায় থাকবেন।

কৃষক কার্ড পেতে কী কী কাগজপত্র লাগবে?

সাধারণত জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জমির খতিয়ান বা পর্চা এবং সচল একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে।

কার্ড থাকলে কৃষিঋণে সুদ কমবে?

কার্ডধারী প্রকৃত কৃষকরা সরকারি বিশেষ কৃষিঋণের আওতায় কম সুদে বা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আবেদন ও তথ্য সংগ্রহ কোথায়?

অনলাইনে farmerscard.gov.bd/eligibility ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে। এ ছাড়া উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মীরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন। স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা যাবে।

কৃষক কার্ড হারিয়ে গেলে কী করবেন?

কৃষক কার্ড হারিয়ে গেলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে আবেদন করতে হবে। সেখান থেকে ডুপ্লিকেট কার্ড সংগ্রহ করা যাবে।

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5