র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস-২৬ পালিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস। দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও স্বেচ্ছাসেবক রঘু দাস প্রমুখ। এরআগে একটি র্যালী তালা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রদক্ষিন করে। এসময় শিক্ষার্থী, ই-কর্মার্স উদ্যোক্তা ও দলিত’র উপকারভোগী কম্পিউটার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






