শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে ইসি

image_print
image_print

স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হবে। সভার প্রস্তুতি ও সার্বিক সমন্বয়ের লক্ষ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন।

এই বৈঠকে অংশগ্রহণ ও সমন্বয়ের জন্য দেশের ২৬টি মন্ত্রণালয়, দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও সশস্ত্র বাহিনী বিভাগ উল্লেখযোগ্য। এ ছাড়া শিক্ষা, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, নৌপরিবহণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং বিটিআরসির শীর্ষ কর্মকর্তাদের এ বৈঠকে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সহায়তার বিষয়গুলো সুগম করাই এই আলোচনার মূল উদ্দেশ্য।

ইসির খসড়া পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5