শিরোনাম

** ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটেই জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী | ** আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ বৃহস্পতিবার | ** কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক | ** আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার | ** ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর | ** ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা | ** শিশুকে বলাৎকার, জামায়াত নেতা গ্রেফতার | ** এমপি গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। | ** সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল সম্পাদক বাবু | ** হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান | ** বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার | ** জিয়া পরিবারের ৩য় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান |

শিশুকে বলাৎকার, জামায়াত নেতা গ্রেফতার

image_print
image_print

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ বছর বয়সী এক শিশুকে ঝাড়ফুঁকের কথা বলে বলাৎকার করার অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

গ্রেফতার ব্যক্তি শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বলে জানা গেছে।

ওসি জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়।

মামলা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মাথাব্যথা হওয়ায় সে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়। আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করেন।

শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে বলে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন কালবেলাকে জানান, আলমগীর জামায়াতের সাথে সম্পৃক্ত থাকলেও ২০১৮ সালের নির্বাচনের পর থেকে ক্রমান্বয়ে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উনার সাথে সংগঠনের যোগাযোগ বিচ্ছিন্ন। এর আগে ওয়ার্ড পর্যায়ে তিনি কিছু দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পুরোপুরি নিষ্ক্রিয়। দলের সাথে উনার কোনো রকমের সম্পর্ক নেই এবং দলীয় কোনো কার্যক্রমের সাথে তিনি সম্পৃক্ত নন।

তবে অভিযুক্ত আলমগীরের দাবি তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, ঝাড়ফুঁকের কাজ করতে গিয়ে রতন নামের এক ব্যক্তির সাথে আলমগীরের বিরোধ তৈরি হয়। টাকা দাবি করে না পাওয়ায় তার বিরুদ্ধে কথা বলানো হচ্ছে। পরে ওই শিশুর পরিবারকে উসকানি দিয়ে মামলা করানো হয়েছে বলে আলমগীর দাবি করেছে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আলমগীরকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে। মেডিকেল রিপোর্টের আলোকে আইনগত প্রক্রিয়া শেষে প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

###

নিউজে সর্বশেষ

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম অনেক কম : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেলের মূল্য ২০ টাকা বাড়ানো হয়েছে। এই ডিজেল কিন্তু বাংলাদেশকে কিনতে ...

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৯১৪

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ...

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : জামায়াত প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর ...

লং মার্চে অনুপস্থিত, সফরে জামায়াতের ৩৪ এমপি, অনেকেই গেছেন পরিবারসহ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য যখন আট দফা দাবিতে লংমার্চ কর্মসূচি নিয়ে ব্যস্ত, তখন দলটির ৩৪ জন সংসদ সদস্য (এমপি) ...

Showing Slide 1 of 5