শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • রাজধানী
  • যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চালু করলো “ক্লীন কেয়ার” এ্যাপ

যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চালু করলো “ক্লীন কেয়ার” এ্যাপ

image_print
image_print

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গ্রীন সিটি পরিকল্পনার বাসযোগ্য নগর নিশ্চত করে নাগরিকদের সবুজ শহর উপহার দেওয়ার অঙ্গীকার  বাস্তবায়নে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে চালু করেছে ডিএসসিসি “CLEAN CARE” এপস।

মাত্র কয়েকটি ক্লিকে সিটি কর্পোরেশনে যেকোনো অভিযোগ করুন এখন সহজে… 

আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এখন আরও সহজ! আমাদের ক্লিন কেয়ার (Clean Care) অ্যাপের মাধ্যমে আপনি যেকোনো স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন।

📱 অ্যাপসটির ব্যবহার বিধি (কীভাবে ব্যবহার করবেন):

অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন:

১. ডাউনলোড ও লগইন: প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করুন।

২. ছবি তুলুন: আপনার এলাকায় বা রাস্তায় জমে থাকা ময়লার বা সিটি কর্পোরেশনে অভিযোগ যোগ্য একটি স্পষ্ট ছবি তুলুন।

৩. লোকেশন যুক্ত করুন: এলাকা বা ওয়ার্ডের নাম নাম নির্বাচন করুন।

৪. অভিযোগ জমা দিন: ‘সাবমিট’ বা ‘অভিযোগ করুন’ বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ!

ক্লিন কেয়ার অ্যাপের উপকারিতা:

ঝামেলাহীন অভিযোগ: কোনো দপ্তরে সশরীরে না গিয়েই ঘরে বসে বা চলতে-ফিরতে অভিযোগ করা যায়।

দ্রুত সমাধান: আপনার অভিযোগ সরাসরি দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীদের কাছে পৌঁছে যায়, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

অগ্রগতি ট্র্যাকিং: আপনার দেওয়া অভিযোগের ওপর কী কাজ হচ্ছে (যেমন: কাজ চলছে নাকি সম্পন্ন হয়েছে) তা অ্যাপেই দেখতে পাবেন।

পরিচ্ছন্ন পরিবেশ: নাগরিক হিসেবে নিজের এলাকাকে রোগবালাই মুক্ত ও সুন্দর রাখার সবচেয়ে সহজ মাধ্যম এটি।

অভিযোগ কারীর রিভিউ: আপনার অভিযোগটি সমাধান হলে আপনি কতটুকু সন্তুষ্ট বা বস্তুতই কাজ হয়েছে কিনা এর উপরে আপনি রিভিউ দিতে পারবেন এবং রেটিং করতে পারবেন। আপনার রিভিউ ও রেটিং এর উপর আপনার পরামর্শের উপর আমরা আমাদের সেবা মান আরো উন্নত করার চেষ্টা করবো।

আজই ডাউনলোড করুন ‘ক্লিন কেয়ার’ অ্যাপ আর আপনার চারপাশকে রাখুন ঝকঝকে সুন্দর!

📍 পরিচ্ছন্ন পরিবেশ, আমাদের অঙ্গীকার।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5