শিরোনাম

** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ | ** ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার ২০ বছরের গবেষণায় নিরাপদ ও অধিক পুষ্টির ব্রয়লোর মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন — বাকৃবি গবেষকবৃন্দ | ** সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সড়ক দুর্ঘটনায় আহত, অল্পের জন্য প্রাণ রক্ষা, গাড়ী মারাত্মক ক্ষতিগ্রস্ত। | ** ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার | ** ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি | ** গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী | ** আর্থিক খাত সংস্কারসহ ১৩ প্রকল্প অনুমোদন |
  • আন্তর্জাতিক
  • যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

image_print
image_print

দীর্ঘ ৭ মাস ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা পরোক্ষভাবে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের উত্থাপিত সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের সংশোধিত রূপ নিয়ে এই দরকষাকষি চলছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছেন তিনি। আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, আমেরিকা যদি সত্যি শান্তিপূর্ণ সমাধান চায়, তবে ইরান ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন যে মার্কিন প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছেন, যদিও তিনি আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।

ইরানের পেশ করা শান্তি প্রস্তাবে মূলত ইরান ও লেবাননে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা, যুক্তরাষ্ট্রের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া, জ্বালানি তেলের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানি সমুদ্রবন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত যুক্ত রয়েছে। এসব শর্ত পূরণ হলে এর বিনিময়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও পুনারায় আলোচনার পথ খোলা রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ

একই দাগের জমির একাংশ ব্যক্তি মালিকানাধীন এবং অন্য অংশ খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট হলে সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন অংশের ...

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই ...

খামারিদের উন্নয়ন হলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি: সালাউদ্দিন টুকু

খামারিদের ভাগ্যোন্নয়নের সঙ্গে দেশের অর্থনীতির উন্নয়ন সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ...

দুর্গাপূজায় ছুটি এক দিন বাড়ল, তাতে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় ...

Showing Slide 1 of 5