ঢাকা থেকে সাতক্ষীরা ফেরার পথে যশোর কেশবপুরের তালতলা নামকস্থানে রাত আনুমানিক ১ টায় ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব ও সঙ্গীরা।
একটি ট্রাক জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ভাইকে বহনকারী সরকারি গাড়িতে সরাসরি আঘাত করে পালিয়ে যায়।
হাবিবুল ইসলাম সুস্থ আছেন, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশে থাকা পথচারীর সহতায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়। খবর পেয়ে ঘটনা স্থানে কেশবপুর থানা পুলিশ উপস্থিত হন।
- এমএম/এসজাবা
Post Views: 22






