শিরোনাম

** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ | ** ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার ২০ বছরের গবেষণায় নিরাপদ ও অধিক পুষ্টির ব্রয়লোর মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন — বাকৃবি গবেষকবৃন্দ | ** সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সড়ক দুর্ঘটনায় আহত, অল্পের জন্য প্রাণ রক্ষা, গাড়ী মারাত্মক ক্ষতিগ্রস্ত। | ** ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার | ** ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি | ** গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী | ** আর্থিক খাত সংস্কারসহ ১৩ প্রকল্প অনুমোদন |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে

image_print
image_print

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত নিয়ে কোনো তাড়াহুড়োর দরকার আছে বলে মনে করেন না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, যখন সময় হবে নিশ্চয়ই হবে (সফর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চান এক সাংবাদিক। জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনো তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছু ইতিবাচক। তবে আমাদেরকে অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মিনিস্টার ইতিবাচক, বাংলাদেশের মানুষ ইতিবাচক। আমিতো সব সময় যখন রাস্তায় হাঁটি, লোকেদের সঙ্গে কথা বলি, সবকিছু ইতিবাচক। উভয় পক্ষে (বাংলাদেশ ও ভারতে) রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে।

ওইটা তো সব হয়ে যাবে। এটা কাজের মাধ্যমে অগ্রগতি হবে, কিন্তু সবকিছু ইতিবাচক এবং আমি নিশ্চিত আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটা সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত ঘটনা ঘটবে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে গুরত্বপূর্ণ লোক আখ্যা দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, উনি একটা গুরত্বপূর্ণ লোক, আগেও ছিলেন আগামীতেও থাকবেন। আমি একটা ভালো সম্পর্ক তৈরি করছি। কবিরের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হলো। সবসময় একটা পজিটিভিটি আছে। কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। আজকে যা কথা হয়েছে, আমি খুশি।

তিনি আরও বলেন, আমি তাকে হাইকমিশন এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে অভিনন্দন জানিয়েছি। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও যোগ করেন ভারতীয় দূত।

 

  • জাগরণবার্তা -জী.এম.আর-০১১

নিউজে সর্বশেষ

একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ

একই দাগের জমির একাংশ ব্যক্তি মালিকানাধীন এবং অন্য অংশ খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট হলে সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন অংশের ...

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই ...

খামারিদের উন্নয়ন হলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি: সালাউদ্দিন টুকু

খামারিদের ভাগ্যোন্নয়নের সঙ্গে দেশের অর্থনীতির উন্নয়ন সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ...

দুর্গাপূজায় ছুটি এক দিন বাড়ল, তাতে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় ...

Showing Slide 1 of 5