শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • ফিচার
  • ভ্রমণ
  • তালার নওয়াপাড়া কলাপোতা সড়কের বেহাল দশা || সংস্কার দাবি এলাকাবাসির

তালার নওয়াপাড়া কলাপোতা সড়কের বেহাল দশা || সংস্কার দাবি এলাকাবাসির

image_print
image_print

আজমল হোসেন জুয়েল  ::

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া থেকে তেরছি আড়ংপাড়া পর্যন্ত সড়কের ভাঙ্গাচোরা এখন এ এলাকার মানুষের গলায় কাটায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত দূর্ঘটনা আর ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে পথচারীরা।  তার উপর সড়কের পাশ্ববর্তী ঘের ও পুকুরের ভাঙ্গনের ফলে সরু হয়ে গেছে প্রধান সড়ক।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ধলবাড়িয়া থেকে কলাপোতা পাকা সড়কের পিছ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ৪ কি:মি সড়ক। উচু নিচু হওয়ার কারণে প্রায় সড়কের মধ্যে জমে গেছে পানি। শুষ্ক মৌসুমে কোন রকমে চলাচল কা গেলেও বর্ষা মৌসুমে এ সড়ক সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া সড়কের পাশ্ববর্তী মৎস্য ঘের ও পুকুরের অস্বাভাবিক ভাঙ্গনের ফলে সরু হয়ে গেছে প্রধান সড়ক।  কয়েকটা স্থানে একটি মোটর ভ্যানও পার হওয়ার জায়গা নেই। ফলে পন্য পরিবহনে বেশ জটিলতার সৃষ্টি হয় প্রতিনিয়ত।  যে সমস্ত যানবাহন ভুলে এ সড়কে আসে তাদের আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না। ফলে খানিকা ঝঁকি নিয়েই চলাচল করতে হয় সকলের।

 

এলাকাবাসি জানায়, বিএনপি আমলে হওয়া এ পিছ ঠালাই রাস্তায় সংস্কার করতে আগ্রহ দেখায়নি বিগত আওয়ামী সরকারে কোন জনপ্রতিনিধি।  দীর্ঘ এ সময়ে বিভিন্ন উন্নয়ন সংস্থা রাস্তার দুধারে মাটি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করলেও বর্ষা মৌসুমের ভাঙ্গনের ফলে তা টিকেনি। অপরিচিত পথচারীরা এ রাস্তাতে মাঝে মধ্যেই দূর্ঘটনার শিকার হয়। তাদের দাবি, অতি সত্বর সড়কটির সংস্কার না করা হলে দীর্ঘমেয়াদী দূর্ভোগে পড়বে এলাকাবাসি।  তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু নজর কামনা করেছেন তারা।

 

এবিষয়ে তালা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রথীন্দ্র নাথ হালদার জানান, সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বলে অবগত আছি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে তালিকায় প্রথম দিকে আছে। বরাদ্দ পেলেও সংস্কারের ব্যবস্থা করা হবে।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5