শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |
  • Uncategorized
  • টাঙ্গাইলের ভূঞাপুরে এক কলেজে ৩ অধ্যক্ষ!

টাঙ্গাইলের ভূঞাপুরে এক কলেজে ৩ অধ্যক্ষ!

image_print
image_print

(বাম দিক থেকে) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ হাসান আলী ও চলতি ভারপ্রাপ্ত ফরিদুল ইসলাম

টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে ৩ জন অধ্যক্ষ কর্মরত আছেন। এতে নানা বিড়ম্বনায় পড়েছেন কলেজটির শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

তিন অধ্যক্ষ হলেন- অধ্যক্ষ হাসান আলী সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান আকন্দ ও চলতি দায়িত্বপ্রাপ্ত ফরিদুল ইসলাম। এমন অবস্থায় কলেজটির শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পরীক্ষার পাশের হার দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে জানায় অভিভাবক ও সচেতন মহলের লোকজন। এসব নানাবিধ সমস্যার দ্রুত সমাধান সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, কয়েক বছর আগে অধ্যক্ষ হাসান আলী সরকারের বিরুদ্ধে উঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বাধ্যতামূলক ৬ মাসের ছুটি ও পরবর্তীতে তার পদ থেকে তিনি সাময়িক অব্যাহতি পান। তার স্থলে কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম রব্বানী নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়। পরে অধ্যক্ষ হাসান আলী সরকার তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় প্রদান করে। এর প্রেক্ষিতে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম রব্বানী আপিল করলে আপিল খারিজ হয়। পরে অধ্যক্ষ হাসান আলী সরকার কলেজে যোগদান করার অনুমতি পায়।

এমতাবস্থায়, উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম রব্বানী ফের হাইকোর্টের শরণাপন্ন হলে আবারও হাইকোর্ট অধ্যক্ষ হাসান আলীকে কলেজে স্বপদে বহালের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এক চিঠিতে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম রব্বানী ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দিয়ে অধ্যক্ষ হাসান আলী সরকারকে স্বপদে যোগদানের নির্দেশ প্রদান করে।

কলেজ কর্তৃপক্ষ হাই কোর্ট ও জাতীয় বিশ্বদ্যিালয়ের আদেশ পালন না করায় বেশ কয়েকবার হাসান আলী সরকার নিজ দায়িত্বে তার কক্ষের তালা ভেঙে অফিসে বসেন। তার পরেও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করেনি। একপর্যায়ে অধ্যক্ষ হাসান আলী সরকার এবং উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম রব্বানী দায়িত্ব পালন না করার নির্দেশ দিয়ে সিনিয়র শিক্ষক মিজানুর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান আকন্দ ওমরা হজ পালন করতে পবিত্র কাবা শরীফে যাওয়ার আগে ফরিদুল ইসলামকে চলতি দায়িত্বে রেখে যান। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান আকন্দ ফিরে আসার পর চলতি দায়িত্ব প্রাপ্ত ফরিদুল ইসলাম দায়িত্ব ফিরিয়ে না দিয়ে জোরপূর্বক চেয়ারে বসে আছেন। অপর দিকে অধ্যক্ষ হাসান আলী সরকার উচ্চ আদালতের রায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত চিঠির বলে তালা ভেঙে তার অফিস করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, অধ্যক্ষ হাসান আলী তার পক্ষে উচ্চ আদালতের রায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যোগদানের অনুমতি রয়েছে। তিনি যথারীতি বেতনও পাচ্ছেন। তাই তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়া হলে কলেজের শৃঙ্খলা ফিরে আসবে বলে তিনি মনে করেন।

এদিকে, সভাপতির অনুপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া কলেজের কর্মকাণ্ড দেখাশোনা করে আসছেন। তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

চলতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ ইসলাম বলেন, মিজানুর রহমান হজে যাওয়ার আগে তাকে চলতি দায়িত্ব দেয়া হয়। পরে কমিটি স্থায়ী ভারপ্রাপ্তের দায়িত্ব পালনের নির্দেশ দেয়। সে মোতাবেক তিনি দায়িত্ব পালন করছেন।

অপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। হজে¦ যাওয়ার কারণে কমিটি ফরিদুল ইসলামকে চলতি দায়িত্ব প্রদান করে। কিন্তু হজ¦ থেকে ফিরে এসে জানতে পারে তার স্থলে ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করছেন ফরিদুল ইসলাম। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ তাকে কিছু জানায়নি।

উচ্চ আদালতের রায়ে বহাল থাকা অধ্যক্ষ হাসান আলী বলেন, তিনি কলেজের বৈধ নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ। তিনি  ষড়যন্ত্রের শিকার। তারপরও উচ্চ আদালতের রায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত চিঠির বলে সে কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছে। এছাড়াও তিনি সরকারিভাবে বেতন-ভাতা পাচ্ছেন।

কলেজের গভর্নিং কমিটির সভাপতি ডা. রেশমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) মো. আবু আবদুল্লাহ খান বলেন, বৃহস্পতিবার এসব বিষয়ে শুনানি রয়েছে। শুনানির পর বিস্তারিত জানানো হবে।

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5