শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • ফ্লাইট থেকে হোটেল– ভ্রমণ পরিকল্পনার সব সেবায় নতুন আস্থা ‘ফার্স্টট্রিপ’

ফ্লাইট থেকে হোটেল– ভ্রমণ পরিকল্পনার সব সেবায় নতুন আস্থা ‘ফার্স্টট্রিপ’

image_print
image_print

ফ্লাইট থেকে হোটেল– ভ্রমণ পরিকল্পনার প্রতিটি ধাপে এখন হাতে-কলমে ডিজিটাল সহায়তা খুঁজছেন ভ্রমণকারীরা। পরিবর্তিত এই প্রবণতায় অনলাইন বুকিং সেবা হয়ে উঠেছে তাদের প্রথম পছন্দ। একসময় টিকিট সংগ্রহ বা হোটেল বুকিং মানে ছিল ঝামেলার দীর্ঘ প্রক্রিয়া। এখন সবকিছু সেরে ফেলা যাচ্ছে কয়েক ক্লিকে। এভাবেই বাংলাদেশের ভ্রমণ শিল্পে দ্রুত বদলে যাচ্ছে মানুষের অভিজ্ঞতা আর আস্থা। নতুন এই ভ্রমণ সংস্কৃতিতে দেশীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ‘ফার্স্টট্রিপ’ তৈরি করছে বিশেষ জায়গা। 

স্বচ্ছ ভাড়া, নির্ভরযোগ্য সেবা আর প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে তারা জিতছে তরুণ প্রজন্মের আস্থা। ফ্লাইট থেকে হোটেল– ভ্রমণ পরিকল্পনার প্রতিটি ধাপে সহজতা এনে ফার্স্টট্রিপ আজ হয়ে উঠছে বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আস্থার নাম।

প্রতিষ্ঠার শুরু থেকেই ফার্স্টট্রিপ গুরুত্ব দিয়েছে তিনটি বিষয়ে– স্বচ্ছতা, সুবিধা ও নির্ভরযোগ্যতা। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল প্রজন্মের ভ্রমণপ্রবণতার সঙ্গে এ দৃষ্টিভঙ্গিই মিলেছে সবচেয়ে বেশি। অল্প সময়ের মধ্যে সারা দেশ থেকে হাজার হাজার গ্রাহক যুক্ত হয়েছেন ফার্স্টট্রিপের সঙ্গে। বর্তমানে প্রতি মাসে প্ল্যাটফর্মটি ভিজিট করছেন প্রায় ২ লাখ ৬০ হাজারেরও বেশি ইউনিক ভিজিটর। কোম্পানির দাবি, স্থানীয় ভ্রমণকারীদের চাহিদা গভীরভাবে বোঝার ক্ষমতা ও প্রতিশ্রুত সেবা দেওয়ার দায়বদ্ধতাই এ সাফল্যের মূল চালিকাশক্তি।

তাছাড়া গ্রাহকদের জন্য ফার্স্টট্রিপের সেবার তালিকা দীর্ঘ ও বৈচিত্র্যময়। স্বচ্ছ ভাড়া ও লুকানো চার্জবিহীন বুকিংয়ের পাশাপাশি রয়েছে সেরা রেটে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট, হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, সহজ ভিসা সহায়তা, স্টুডেন্ট ফেয়ার ও ব্র্যান্ডেড ভাড়া, কাস্টমাইজড হলিডে প্যাকেজ, সহজ রিফান্ড ও রিইস্যুর সুবিধা। নিরাপদ পেমেন্টের জন্য রয়েছে পিসিআিই-ডিএসএস সার্টিফায়েড গেটওয়ে, ১৭টিরও বেশি ব্যাংকের ইএমআই সুবিধা। পাশাপাশি ব্যাগেজ সুরক্ষা, ট্রাভেল ইন্স্যুরেন্স ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ই-সিম সেবাও রয়েছে।

ফার্স্টট্রিপের মার্কেটিং হেড মীর তাজমুল হোসেন বলেন, বাংলাদেশি ভ্রমণকারীরা আস্থা, স্বচ্ছতা ও সুবিধা চান। আমরা বিশ্বমানের সেবা দিয়েই সেটি নিশ্চিত করতে চাই। আমরা কেবল একটি ট্রাভেল কোম্পানি গড়ে তুলছি না, বরং এমন এক পরিবার তৈরি করছি যেখানে গ্রাহকরা নিশ্চিত থাকবেন– জীবনের যেকোনো যাত্রায় তাদের পাশে থাকবে ফার্স্টট্রিপ।

শুধু ফ্লাইট বা হোটেল নয়, ফার্স্টট্রিপ এখন ভবিষ্যৎ নিয়েও ভাবছে। তাদের লক্ষ্য হলো বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন ট্রাভেল ব্র্যান্ড হওয়া এবং শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক কোম্পানিতে পরিণত হওয়া। ইতোমধ্যে ব্যাংক, টেলিকম অপারেটর ও হোটেলের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের জন্য চালু করেছে লয়্যালটি প্রোগ্রাম ‘এফটি ক্লাব’, যা ভ্রমণকারীদের দেবে অতিরিক্ত সুবিধা।

স্বল্প সময়ের যাত্রায় গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটির স্বচ্ছ ভাড়া, সহজ রিফান্ড-রিইস্যু প্রক্রিয়া, কম্বো ফ্লাইট সুবিধা, ইএমআই অপশন এবং এক জায়গায় সব সেবা পাওয়ার সুবিধা। ভিসা সহায়তা থেকে ব্যাগেজ সুরক্ষা, ট্রাভেল ইন্স্যুরেন্স পর্যন্ত প্রতিটি ধাপে সার্বক্ষণিক গ্রাহকসেবার কারণে আস্থা বাড়ছে দ্রুত।

ঢাকার এক তরুণ ভ্রমণকারী আসিফুল ইসলাম বলেন, আমি থাইল্যান্ড ট্যুরের জন্য ফার্স্টট্রিপে বুকিং করেছিলাম। কারণ ওরা ইএমআই সুবিধা দিয়েছে, আবার সবচেয়ে কম খরচে টিকিট দিয়েছিল। পুরো অভিজ্ঞতাটা এত সহজ ছিল যে অন্য কোথাও যাওয়ার কথাই ভাবিনি।

কামরুল হাসান নামের আরেক গ্রাহক বলেন, আগে বিদেশ সফরের জন্য টিকিট কিনতে এজেন্টদের কাছে যেতে হতো, ঝামেলাও কম ছিল না। এখন ফার্স্টট্রিপে ঢুকলে কয়েক মিনিটেই বুকিং হয়ে যায়। সবচেয়ে ভালো লাগে, কোনো লুকানো চার্জ নেই– যা দেখি তাই দিই।

ঢাকার আইটি পেশাজীবী ফারহান আহমেদ বলেন, আমি সিঙ্গাপুর ট্যুরে গিয়েছিলাম। ফার্স্টট্রিপ শুধু ফ্লাইট টিকিট দেয়নি, হোটেল আর ট্রাভেল ইন্স্যুরেন্সও একসঙ্গে করে দিয়েছে। এক জায়গায় সব সেবা পাওয়া সত্যিই অনেক সুবিধাজনক।

শিল্প বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) বাজারে ফার্স্টট্রিপের উত্থান একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় নামলেও ফার্স্টট্রিপ প্রযুক্তি, নির্ভরযোগ্যতা ও গ্রাহকসেবার জন্য আলাদা জায়গা তৈরি করেছে। তরুণ প্রজন্মের ভ্রমণপ্রবণতাকে পুঁজি করে দ্রুত বাজার দখল করছে প্রতিষ্ঠানটি। ইউএস-বাংলা গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে গ্রাহকের আস্থা নিয়ে দিচ্ছে ভ্রমণে পূর্ণ নিশ্চিন্ততার অভিজ্ঞতা।

তারা বলছেন, বাংলাদেশের ভ্রমণ শিল্পের বাজার এখন কয়েক হাজার কোটি টাকার। প্রতি বছরই বাড়ছে এর প্রবৃদ্ধি। করোনার ধাক্কা কাটিয়ে মানুষ আবার ভ্রমণে ঝুঁকছেন আর সেখানেই অনলাইন বুকিং সেবার চাহিদা ক্রমেই আকাশচুম্বী হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের হাতে স্মার্টফোন ও সহজলভ্য ইন্টারনেট এই বাজারকে আরও প্রসারিত করছে।

এ অবস্থায় প্রতিযোগিতাপূর্ণ বাজারে দেশীয় ব্র্যান্ড ফার্স্টট্রিপের দ্রুত উত্থান ভ্রমণ শিল্পের ভবিষ্যতের জন্য ইতিবাচক দিকনির্দেশনা দিচ্ছে। প্রযুক্তি ও গ্রাহক আস্থার সমন্বয়ে ফার্স্টট্রিপ এখন বাংলাদেশের ভ্রমণ শিল্পে পরবর্তী বড় নাম হয়ে ওঠার পথে বলেও মনে করছেন অনেকে।

###

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...