শিরোনাম

** তালা প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা | ** জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ | ** ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব | ** ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ পুনরুদ্ধার থেকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন | ** ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ ও ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে | ** ভৈরব থানার ওসি প্রত্যাহার | ** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই |
  • Feature
  • তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি, তারাই দলের আসল ভরসা: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি, তারাই দলের আসল ভরসা: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি। তাদের ত্যাগ, শ্রম আর সাহসের উপর ভর করেই বিএনপি টিকে আছে এবং আগামী দিনে তৃণমূলের ভোটে জয়লাভ করবে “বিএনপির ধানের শীষ”

সোমবার (২৫ আগষ্ট) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তেতুঁলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তেতুঁলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও  তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সহ ধর্মীনি শেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু।

এসময় অন্যান্যোদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, আনিসুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, যুগ্ম আহ্বায়ক জিএম ফারুক, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, মোস্তফা হোসেন রিপন, সদস্য সচিব এসকে ফারুক হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নািম রিয়াদ, সাবেক সভাপতি রিপন ইসলাম, হারুণ অর রশীদ ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, তেতুঁলিয়ার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মিঠু প্রমুখ।

উক্ত সম্মেলনে, ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড ছাড়াও তালা উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে, তেতুঁলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীন বিএনপি নেতা সরদার আবুল হোসেনকে পুনরায় সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ময়েজউদ্দিন মোড়লকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যেন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাষ্টার মতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল।

##

 

 

নিউজে সর্বশেষ

তালা প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার সুরক্ষার দাবিতে ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে তালা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ...

জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ

রংপুরে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম ...

ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় ...

খুলনায় সিটি মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে এ ...